ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

নাটোরে হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন; ১৭ জন খালাস!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ ৩২০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় আরশেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যা মামলার ১৮ আসামীর ১ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং অন্য ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত। একই সাথে
দন্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামী মিজানুর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মিজানুর রহমান সিংড়া উপজেলার শালিখা টলটলি পাড়া গ্রামের মৃত জটু প্রামানিকের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২১ সালের ১৮ জুলাই সকালে উপজেলার শালিখা টলটলি পাড়া গ্রামের হুজুর আলীর ছেলে আরশেদ আলী তার চাচা নজরুল ইসলামের সাথে কামলা সহ নিজেদের জমিতে ধান রোপণ করার জন্য জমি প্রস্তুত করতে যায়। এসময় প্রতিপক্ষ মিজানুর লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে মারপিট সহ গুরুতর জখম করে। এসময় গুরুতর আহত আরশেদ আলী সহ জখমিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তিকরা হয়। পরে আরশেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরশেদ মারা যায়। এঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালততের বিচারক মোঃ শরীফ উদ্দীন পলাতক আসামী মিজানুর রহমানকে দোসী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ সহ গ্রেফতারি পরোয়া জারির নির্দেশ দেন।
আদালতের ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান একজনকে যাবজ্জীবন এবং ১৭ জনকে খালাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন; ১৭ জন খালাস!

আপডেট সময় : ০৫:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১