ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক

নলডাঙ্গায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ৪৪৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে অবৈধভাবে মাছ শিকারের প্রস্ততির সময় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ৩০০ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার পূর্ব সোনাপাতিল মহাশ্মাশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে বারনই নদীর পার থেকে এসব জাল জব্দ করে ধ্বংস করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার সরকার যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার সরকার বলেন,চায়না দুয়ারী জালে ছোট বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে।বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর।তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন মিলে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার পূর্ব সোনাপাতিল মহাশ্মশান ঘাট বারনই নদীর পার থেকে ৩০০ মিটার চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকারের প্রস্ততি নিচ্ছে ছিলেন ওই গ্রামের জেলে জামাল হোসেন। গোপন সংবাদে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৩০০ মিটার চায়না দুয়ারী নিষিদ্ধ জাল যার অনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের এ ক্ষতিকর জাল গুলো জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জেলে পূর্ব সোনাপাতিল গ্রামের জেলে জামাল হোসেন পালিয়ে গেলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নলডাঙ্গায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১