নলডাঙ্গায় ৩০টি বসত বাড়িতে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি!
- আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় ৩০টি বসত বাড়িতে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি!
নাটোর প্রতিনিধি:
নলডাঙ্গায় ৩০টি বসত বাড়িতে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি! নাটোরের নলডাঙ্গায় আগুন লেগে ৩০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বেশ কিছু গোবাদি পশু পুড়ে গেছে। রোববার (২৩) বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর বাঁশিলা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় নাটোর ফায়র স্টেশনের দুইটি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে এই অগ্নিকান্ডের খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকিসহ ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান। ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের সহায়তা করা হবে বলেও জানান ইউএনও।
৩০টি বসত ঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে নাটোর ফায়র স্টেশনের উপসহকারী পরিচালক একে এম মোর্শেদ জানান, উত্তর বাঁশিলা গ্রামে জনৈক খলিলের রান্না ঘর থেকে বিকেল ৫টার দিকে আগুনের সুত্রপাত হয়। মর্হুতে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য বসত বাড়িতে। এলাকাবাসী তাৎক্ষনিক আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এই আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




















