রাণীশংকৈলে নিজেদের পাওয়ার ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নিজেদের পাওয়ার ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু!
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
রাণীশংকৈলে নিজেদের পাওয়ার ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাওয়ার ট্রলি থেকে পড়ে রাফি ইসলাম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের টাঙ্গাগোজ (বলঞ্চা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাফি ইসলাম ওই গ্রামের বকুল ইসলাম ও রেনু আক্তার দম্পতির একমাত্র ছেলে। জানা গেছে ঐ দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলে রাফি ইসলাম ছিল ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে শোকে কাতর বাবা-মা সহ স্বজনরা।
নিহতের দাদা দবিরুল ইসলাম জানান, বাড়ির কাজের জন্য তাদের নিজস্ব পাওয়ার ট্রলি যোগে মাটি নিয়ে আসার জন্য তিনি ও তার আরেক ছেলেসহ যাওয়ার সময় রাফিও তাদের সাথে যায়। পরে মাটি সহ ট্রলি নিয়ে ফেরার পথে রাফি ট্রলির উপর থেকে পড়ে যায় এবং ট্রলির সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়। নিজের চোখের সামনে রাফি এর এমন মৃত্যু দেখে দিশেহারা দাদা, চাচাও। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের ও স্হানিয়দের কারো কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশের দাফনের জন্য অনুমতি দেন।
এসময় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজ রহমান, ওয়ার্ড ইউপি সদস্যসহ স্হানিয়রা উপস্থিত ছিলেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক, পরিবার ও স্হানিয়দের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।



















