দুস্থদের পাশে ঈদ উপহার নিয়ে নেকমরদ ইউনিয়ন আওয়ামীলীগ!
- আপডেট সময় : ০৪:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

দুস্থদের পাশে ঈদ উপহার নিয়ে নেকমরদ ইউনিয়ন আওয়ামীলীগ!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
দুস্থদের পাশে ঈদ উপহার নিয়ে নেকমরদ ইউনিয়ন আওয়ামীলীগ! প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার দিলেন নেকমরদ ইউনিয়ন আওয়ামীলীগ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় নেকমরদ চৌরাস্তা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ৫ শতাধিক দুস্থ অসহায় ও গরীব দুঃখী নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ঈদের আগে হাতে ঈদ উপহার পেয়ে খুশি সকলেই।
এ সময় রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন আহমদ হোসেন বিপ্লব,জেলা পরিষদ সদস্য আব্দুল বাতিন স্বপন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের, নেকমরদ আ.লীগ সাধারণ সম্পাদক স্বপন, কাদের সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















