ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গুলিসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে গুলিসহ অস্ত্র উদ্ধার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুলিসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ!

বিশেষ প্রতিনিধিঃ
গুলিসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ! নাটোরের লালপুর থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ১২২ রাউন্ড গুলি সহ উদ্ধার করেছে পুলিশ। এসময় সদ্য কেনা রেজিষ্ট্রিবিহীন একটি আরটিআর অপাচি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। সোমবার রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনার সময় মোটর সাইকেলের তিন আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান।
মঙ্গলবার (১৮ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান জানান, সোমবার রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়ামের সামনে চেকপোষ্ট করাকালে রাত আনুমানিক পোণে তিনটার দিকে তিনজন আরোহী একটি মোটর সাইকেলে করে যাচ্ছিলেন। এসময় পুলিশ মোটর সাইকেল থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলের ওই তিন আরোহী তাদের কাছে থাকা একটি ব্যাগ ও মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতর থেকে ২টি একনালা বন্দুক, একটি পয়েন্ট .২২ বোর রাইফেল, একটি শর্টগান এবং পয়েন্ট ২২ বোর রাইফেলের ৯৭ রাউন্ড গুলি ও শর্টগানের ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এসময় ফেলে যাওয়া রেজিষ্ট্রিবিহীন একটি আরটিআর অপাচি মোটর সাইকেল জব্দ করা হয়। এসব অস্ত্র বহনের জন্য ফেলে যাওয়া লাল রংয়ের এই আরটিআর অপাচি মোটর সাইকেলটি অল্প কদিন আগে কেনা হয়েছে বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে।
এবপারে লালপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুলিসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ!

আপডেট সময় : ০২:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩