মোহনপুরে গোয়ালঘরে আগুনে গরু-ছাগল পুড়ে ছাই!
- আপডেট সময় : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

মোহনপুরে গোয়ালঘরে আগুনে গরু-ছাগল পুড়ে ছাই!
এম এম মামুন, রাজশাহী:
মোহনপুরে গোয়ালঘরে আগুনে গরু-ছাগল পুড়ে ছাই! রাজশাহীর মোহনপুর উপজেলায় গোয়ালঘরে আগুন লেগে বাড়ির মালামালসহ একটি গরুর বাছুর ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ মার্চ) সন্ধা ৭ টায় সময় মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের চকবেলনা গ্রামের সিরাজুল ইসলামের গোয়ালঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার চক বেলনা গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাট ঘটে। দ্রুত আগুন গোয়ালঘরসহ বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এতে করে বাড়ির মালামালসহ একটি গরুর বাছুর, তিন ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, খবর পেয়ে দ্রুত কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।




















