ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাবি ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

রাবি ছাত্র উপদেষ্টা অবরুদ্ধ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন!

নিজস্ব প্রতিবেদক:
রাবি ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গীত বিভাগের সভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ ও ছাত্রী নির্যাতনের ঘটনায় এক পাক্ষিক নির্দেশের প্রতিবাদে ছাত্র উপদেষ্টা এম তারেক নূরকে অবরুদ্ধ করেছেন একই বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এই ঘটনা ঘটে। হল গেটে প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বঙ্গমাতা হলে সৃষ্ট ঘটনায় সুমাইয়া ও দোলন উভয়ের কথা না শুনে দোলনকে কক্ষ পরিবর্তন করতে বলেন। বিষয়টি সমাধানে ছাত্র উপদেষ্টা দপ্তরে যান সঙ্গীত বিভাগের সভাপতি শাইলা তাসমিন। কিন্তু ছাত্র উপদেষ্টা তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গমাতা হলে পানি গরম করা পাতিল নিয়ে সমাজকর্ম বিভাগের ছাত্রী কাজী সুমাইয়া ও সঙ্গীত বিভাগের ছাত্রী নুরুন্নাহার দোলনের মধ্যে ঝামেলা হয়। পরবর্তীতে এই ঝামেলা সুরাহা করতে হল ছাত্রলীগের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা ও সাধারণ সম্পাদক স্মৃতিবালার কাছে যান দোলন। সুমাইয়ার বিরুদ্ধে সিনিয়রকে তুইতোকারি করে অপমানের অভিযোগ ওঠে। ব্যাপারটি সমাধানের জন্য হলের অন্যান্য ছাত্রীর উপস্থিতিতে মেধা উভয়কে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করেন। কিন্তু পরবর্তীতে দোলন ও স্মৃতিবালার বিরুদ্ধে বিভিন্নভাবে মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন সুমাইয়া। এই ঘটনায় হলের প্রাধ্যক্ষের নিকট অভিযোগ দেন সুমাইয়া।

এ ঘটনায় গত মঙ্গলবার অভিযোগের সমাধান করতে উভয়কে ডাকেন প্রাধ্যক্ষ ফারজানা কাইয়ুম কেয়া। তিনি উভয়ের কথা শুনে সুমাইয়াকে অন্য কক্ষে পাঠানোর কথা বলেন। কিন্তু তিনি অন্য কক্ষে যেতে অস্বীকৃতি জানান। তখন ওই ছাত্রী মানসিক ভাবে ভেঙে পড়েন এবং বমি করে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে মেডিকেল ভর্তি করা হয়। হলে সুমাইয়ার তোলা নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদের সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন!

আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩