রাণীনগরে ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ!
- আপডেট সময় : ০১:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

রাণীনগরে ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ! নওগাঁর রাণীনগরে হেলাল হোসেন (৪২) নামে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধা রাতে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি রাস্তার পারইল ব্রীজের নিকট এঘটনা ঘটে।
এঘটনায় বুধবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ী হেলাল হোসেন উপজেলার পারইল গ্রামের লেকেন্দার আলীর ছেলে এবং সে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।
ভুক্তভোগী হেলাল হোসেন বলেন, নাটোরের সিংড়ার কালীগঞ্জ এলাকায় ১৪০ বস্তা আতব ধান ক্রয় করেছেন। মঙ্গলবার সন্ধায় ওই ধান নিতে আটলক্ষ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে যাবার সময় পারইল ব্রীজের নিকট পৌছলে ৭/৮জন পথরোধ করে তাকে মারপিট করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় ব্যবসায়ী হেলাল উদ্দীন বাদী হয়ে বুধবার বিকেল ৩টয় চার জনের নাম উল্লেখসহ আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










