প্রতিমা ভাংচুরের প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্দন ও বিক্ষোভ সমাবেশ!
- আপডেট সময় : ০৫:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে

প্রতিমা ভাংচুরের প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্দন ও বিক্ষোভ সমাবেশ!
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রতিমা ভাংচুরের প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্দন ও বিক্ষোভ সমাবেশ! ঠাকুরগাঁও সহ ফিরোজপুর মঠবাড়িয়া মতুয়া সম্মেলনে হামলা সহ মন্দিরের বিগ্রহ ভাঙচুর অব্যাহত সম্প্রদায়িক হামলা, হুমকি ও ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাকা সহ সারাদেশে একযোগে মানববন্ধন ও বিক্ষোভের অংশ হিসেবে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের চৌরাস্তা মোড়ে শনিবার (১১ ফেব্রুোয়ারি) বিকাল ৪টায় মানববন্ধন ও বিক্ষোভ ঘন্টাবেপী অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ একযোগে এ প্রতিবাদের আয়োজন করেন।
এসময় বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সভাপতি বাবু অমর কুমার রায়, সম্পাদক অনুপ বসাক, পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব, সম্পাদক সাধন বসাক, ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক অমল বসাক। এছাড়া এ সময় আরও বক্তব্য রাখেন খোকন সরকার, দোকান কর্মচারী সমিতির সভাপতি প্রদীপ বসাক, সম্পাদক আনন্দ বসাক,শ্রমিক নেতা পরিমল সরকার, সনজিত চক্রবর্তী প্রমুখ।
বক্তারা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একই রাতে ১৪টি মন্দিরের বিগ্রহ ভাংচুর সহ সারা দেশের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।














