নলডাঙ্গা থেকে ৩টি মেছোবিড়ালের বাচ্চা উদ্ধার
- আপডেট সময় : ০১:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ ৫২২ বার পড়া হয়েছে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা থেকে ৩টি মেছোবিড়ালের বাচ্চা উদ্ধার করেছে, নলডাঙ্গা থানা পুলিশ ও বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলা টিম। ২৬ শে নভেম্বর উপজেলার বিপ্রবেলঘরিয়া চৌধুরী পাড়ার তৈয়ব আলীর বাড়ি থেকে মেছোবিড়ালের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, ২৬ শে নভেম্বর শুক্রবার সকালে উপজেলার বিপ্রবেলঘরিয়া চৌধুরী পাড়ার একটি জঙ্গলে মেছোবিড়ালের বাচ্চাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা ধরে খাঁচায় বন্দি করে তৈয়ব আলীর বাড়িতে রেখে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিষয়টি জানালে, শুক্রবার সকাল সাড়ে ১০টার নলডাঙ্গা থানা পুলিশ ও বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলা টিমের সদস্যরা মিলে তৈয়ব আলীর বাড়ি থেকে বাচ্চাগুলো উদ্ধার করে নলডাঙ্গা থানায় নিয়ে আসেন। দুপুরের পর নলডাঙ্গা থানায় রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট মেছোবিড়ালের বাচ্চাগুলো হস্তান্তর করা হয়।
বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রানী সংরক্ষনে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ।
মেছোবিড়ালের বাচ্চাগুলো উদ্ধার ও হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, এসআই আক্কাস আলী, এএসআই জসিম উদ্দিন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফ জি লালন, বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী, সাহিনুর ইসলাম নয়ন, রবিউল ইসলাম,হুমায়ন রশিদ প্রমূখ।










