ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

তানোরে স্কুল পিয়নের বিরুদ্ধে বিস্তর অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে স্কুল পিয়নের বিরুদ্ধে বিস্তর অভিযোগ!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
তানোরে স্কুল পিয়নের বিরুদ্ধে বিস্তর অভিযোগ! রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) মহসিন আলী বাবুর বিরুদ্ধে নানা অপকর্মের অভিয়োগ উঠেছে। নৈশপ্রহরীর অপসারণের দাবিতে অভিভাবক মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

এ ঘটনায় সোমবার (৬ ফেব্রুয়ারী) সোমবার প্রায় ৫৭ জন অভিভাবকের স্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দিয়েছেন। এছাড়াও মঙ্গলবার প্রকাশনগর বাজারে মানববন্ধন কর্মসুচি ঘোষণা করেছেন।

অভিযোগে বলা হয়েছে, পিয়ন মহসিন আলী বাবু বিদ্যালয়ের ঘরে মাদকসেবন, বিদ্যালয়ের মাঠে মাতাল হয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি,অন্য নারির ঘরে আপত্তিকর অবস্থায় আটক, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারপিট ও শ্লীলতাহানিসহ নানা অভিযোগ করা হয়েছে। এসব কারণে কোমলমতি শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এঘটনায় এলাকার অভিভাবক মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বিরাজ করছে চরম ক্ষোভ-অসন্তোস।

অভিভাবক ফিরোজ আলী, বেলাল হোসেন, কাউসার আলী রয়েল ও মেজানুর রহমান অভিযোগ করে বলেন, বাবু একটা লম্পট চরিত্রের লোক আমরা তার অপসারণ চাই। তাকে অপসারণ করা না হলে তারা তাদের ছেলে-মেয়েদের এই স্কুলে আর লেখাপড়া করাবেন না।

এ বিষয়ে জানাতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি সভাপতিকে অবগত করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে মহসিন আলী বাবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি প্রতিহিংসার শিকার। এবিষয়ে স্কুলের সভাপতি শরীফ খাঁন বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তানোরে স্কুল পিয়নের বিরুদ্ধে বিস্তর অভিযোগ!

আপডেট সময় : ০৩:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩