ঘরের মেঝেতে পড়েছিল মরদেহ; ফ্যানে ঝুলছিল দড়ি!
- আপডেট সময় : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

ঘরের মেঝেতে পড়েছিল মরদেহ; ফ্যানে ঝুলছিল দড়ি!
এম এম মামুন:
ঘরের মেঝেতে পড়েছিল মরদেহ; ফ্যানে ঝুলছিল দড়ি! রাজশাহীর পবা উপজেলায় ঘরের মেঝে থেকে এক অসুস্থ রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অসুস্থ অবস্থায় রাতে শুয়ে পড়েন ওই ব্যক্তি। কিন্তু সকালে মেঝেতে পড়েছিল মরদেহ। তবে ওই ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি দড়ি পাওয়া যায়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে পবা উপজেলার কাটাখালি থানার কিসমত কুখন্ডি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম জাকির ইসলাম (৪০)।
নিহত জাকির ইসলামের স্ত্রী আশা জানান, মাথার যন্ত্রণা নিয়ে গত কয়েক দিন থেকে সমস্যায় ভুগছিলেন জাকির। তিনি একাই রুমে শুয়ে ছিলেন রাতে। সকালে আমি মেঝে ঝাড়ু দেওয়ার সময় দেখি ফ্যানের সঙ্গে দড়ি ঝুলে আছে। আর লাশ মেঝেতে পড়ে আছে।
কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এটা আত্মহত্যা নাকি হত্যা লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে, জানান তিনি।



















