৫ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
সারাদেশের তুলনায় সর্বনিম্ন ৫ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশা ও উত্তরে হিমেল হাওয়ায় পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা উঠানামা করায় দিনদিন শীতের তীব্রতা বেড়েই চলছে। শুক্রবার (২৬জানুয়ারী) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীত আর ঘন কুয়াশার কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের সর্বউত্তরের জেলা হিমালয়কন্যা পঞ্চগড়ের জনজীবন।
পঞ্চগড়ে একদিকে ঘনকুয়াশা মাঝে শীতের প্রকোপ দিনের বেলায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে পথঘাট। দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার কারনে উত্তাপ ছড়াতে পারেনা তেমন। কিছু সময়ের জন্য সূর্য উকি দিলেও বিকেল গড়াতেই তা আর থাকে না। সন্ধ্যা নামার সাথে সাথে উত্তরে হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা পড়তে থাকে। কমে আসে তাপমাত্রাও।
আর মাঝরাতে অনুভূত হয় হাড়কাঁপানো শীত। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলার নিম্ন আয়ের মানুষের ভোগান্তিও বেড়েছে। সময়মতো কাজে যেতে পারছে না তারা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে, ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে জেলার পাচঁ উপজেলার ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তা এ জেলার বিরাট অংকের দরিদ্র শীতার্তদের তুলনায় একেবারে কম। এছাড়াও সরকারের পাশাপাশি বিত্তবাণদের জেলার শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন জেলা প্রশাসন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ্ জানান, আজ সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.