৫ ঘন্টা পর মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার,৪ সদস্যের তদন্ত কমিটি!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের লালপুরের আব্দুলপুর জংশনে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হবার পাঁচ ঘন্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে সারা দেশের সাথে উত্তরাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ বর্তমানে স্বাভাবিক হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। বুধবার (২২ নভেম্বর) দুপুর দুপুর পৌনে ১টার দিকে উত্তরাঞ্চল থেকে আব্দুলপুর জংশন স্টেশনে প্রবেশ পথে রেল পয়েন্টের কাছে এই লাইনচ্যুতর ঘটনা ঘটে।
[caption id="attachment_17823" align="aligncenter" width="300"]
লালপুরে তিনটি বগি লাইনচ্যুত[/caption]
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে একটি বিকট শব্দ শুনে তারা তাকিয়ে দেখেন, একটি মালবাহী ট্রেনের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। আর অন্যন্য সভ বগি নিয়ে স্টেশনের দিকে ইঞ্জিন চলে যায়।
পাকশী পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মাদ জানান, বুধবার ১২ টার দিকে দিনাজপুর থেকে টঙ্গীগামী চাল বোঝাই মালবাহী ট্রেনটি ১২ টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর পয়েন্টের কাছে এলে সেখানে ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রেল চলাচলের জন্য একটি লাইন উন্মুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
[caption id="attachment_17824" align="aligncenter" width="300"]
৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক[/caption]
এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে এবং পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে বলেও বলেন এই রেল কর্মকর্তা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.