এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরীর ১৮ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া পাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৭ টার সময় পাবনা জেলার আটঘরিয়া উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর লক্ষীপুর টিবি রোডের মৃত আক্কেল আলীর ছেলে মো: শাহাজাহান আলী (৫০)।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই কাজল কুমার নন্দী, এসআই নুর ইসলাম ও তাদের দল অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি শাহাজাহান আলীর বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় ৮ টি সাজা মামলার গ্রেপ্তারী পরোয়ানাসহ ১৮ মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল। সেসকল মামলায় আদালত হতে তার বিরুদ্ধে ৬ বছর ৩ মাস সাজা ও ১ কোট ৩০ লক্ষ টাকা অর্থদন্ডের রায় হয়। গতকাল মঙ্গলবার (২১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি শাহাজাহান পাবনা জেলার আটঘরিয়া উপজেলা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৭ টায় পাবনার আটঘরিয়ায় অভিযান চালিয়ে আসামি শাহাজাহানকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.