হাতির আয়ের টাকায় চলে সংসার; অনেকের অভিযোগ এটি চাঁদাবাজি!
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
হাতির আয়ের টাকায় চলে সংসার; অনেকের অভিযোগ এটি চাঁদাবাজি! সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসীসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে হাতি দিয়ে আদায় করা হচ্ছে টাকা। রাস্তার চলমান গাড়ির গতি রোধ করে সকাল থেকে বিকেল পর্যন্ত সড়কের দু'পাশে অবস্হিত দোকানপাট ও চলন্ত বিভিন্ন যানবাহনের গতি রোধ করে নগদ অর্থ নিচ্ছে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গ্রামের নাম প্রকাশে অনেচ্ছুক এক যুবক।
সে বলছেন এই হাতির মাধ্যমে আয় করা টাকায় চলে ভাই-বোনের লেখাপড়া সহ সংসার। এদিকে স্থানীয় অনেকেই অভিযোগ করে বলছেন এটা একধরনের চাঁদাবাজি।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারে কথা হলে তিনি জানান, আমার বাড়ি পাঁচলিয়া। আমার ভাই বোনের লেখাপড়াসহ সংসারের যাবতীয় খরচ ও হাতির খাদ্য এই আপনাদের দান করা টাকা দিয়েই চলতে হয়। আমি জোড় করে কিছু করছি না। আপনাদের এলাকায় এসেছি, মন চাইলে দিবেন, আর না চাইলে দিবেন না। তিনি আরও বলেন, আপনাদের দান করা টাকা দিয়েই চলে হাতির খাদ্য ও আমার সংসার আর তাছাড়া আমার কোনো উপায় নেই। বিশ্বাস করেন হাতি দিয়ে চাঁদা আদায় করছি না আপনাদের দান নিচ্ছি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.