আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারির ভিতরে প্রায় ৫০শতাংশ জমি সরকারি বিধি লংঘন করে অবৈধভাবে রফিকুল ইসলাম নামে এক বহিরাগত ব্যক্তিকে লিজ প্রদান করেন। লিজকৃত জমিতে রফিকুল ইসলাম নার্সারি তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেই লিজকৃত টাকা সরকারি খাতে জমা না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জমিটি মসজিদ কমিটি লিজ দিয়েছে এবং লিজকৃত টাকা মসজিদ কমিটি নেয়।
নার্সারির মালিক রফিকুল ইসলাম বলেন, সাত বছর ধরে এই জমি আমি লিজ নিয়ে নার্সারি করতেছি।স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই আব্দুল জলিলকে প্রতি বছর পাচ হাজার টাকা দিই। স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই আব্দুল জলিল বলেন, লিজকৃত জমির মালিক রফিকুল ইসলাম প্রতিবছর দুই হাজার টাকা দেয়। এই টাকা মসজিদের কাজে ব্যয় করা হয়৷
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.