সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় রাণীশংকৈলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ!
নাজমুল হোসেন, নিজস্ব ও বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় রাণীশংকৈলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ! সুইডেনে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে অবমাবনা করার ঘটনায় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ইমাম উলামা পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রাণীশংকৈল ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পূনরায় ডিগ্রী কলেজের শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিল পরর্বতী শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আনিসুর রহমান,হাফেজ আনিসুর রহমান,সহকারী শিক্ষক মোসাররফ হোসেন, মো: আমজাদ হোসেন, মাওলানা সাদেকুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা সরকারকে সুইডের সাথে সকল প্রকার কূটনীতিক সম্পর্ক বিছিন্ন করার আহবান জানান। এরই সাথে সুইডেনের সকল প্রকার পণ্য ব্যবহার বন্ধ করার ঘোষণা দেয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.