
সীমান্ত এলাকায় যেসব মানুষ মাদক বহন করেন, তারা এটিকে অপরাধ মনে করেন না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বুধবার (৪ মার্চ) রাজশাহী-তে ‘মাদকের অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগের আট জেলার মাদক নিরাময় কেন্দ্রের প্রধানদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, “চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় আমরা দেখেছি, আগের চেয়ে মাদক ধরা পড়ার পরিমাণ অনেক বেশি। সীমান্তে যারা কাজ করেন তাদের নজরদারি আরও বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী অনেকে বাহক হিসেবে কাজ করেন। মাদক পরিবহনকে তারা অপরাধ না ভেবে ব্যবসা হিসেবে দেখেন। এই মানসিকতা পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে রাজশাহী বিভাগে কর্মরত ৬১টি মাদক নিরাময় কেন্দ্রের প্রধানরা অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.