সীতাকুন্ডে আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী রাঙ্গামাটির দুই সন্তান নিহত!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
সীতাকুন্ডে আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী রাঙ্গামাটির দুই সন্তান নিহত! চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার পর আগুন নেভাতে ও উদ্ধার কাজ করতে গিয়ে নিহত ৮ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে দুইজন রাঙ্গামাটির বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় রাঙ্গামাটির দুই ফায়ার সার্ভিস কর্মী মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন-রাঙ্গামাটি জেলার শহরের পশ্চিম ট্রাইবেল আদাম এলাকার বাসিন্দা মিঠু দেওয়ান (৫০) ও কলেজ গেইট এলাকার বাসিন্দা নিপন চাকমা (৪৭)। তাদের মধ্যে মিঠু ফায়ার সার্ভিস কুমিরা শাখা আর নিপন সীতাকুন্ড শাখায় লিডার হিসেবে কর্মরত ছিলেন।
তবে এদের মধ্যে মিঠু দেওয়ানের মরদেহ শনাক্ত করতে পারলেও নিপন চাকমার মরদেহ এখনো শনাক্ত করতে পারেনি তাঁর স্বজনরা। এই ঘটনায় আট জন ফায়ার সার্ভিস সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের তথ্যমতে, শনিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের এ ঘটনা ঘটে। খবর জানতে পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম ও আশপাশের সকল ফায়ার স্টেশন ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে ফ্রন্টলাইনে কাজ করা কর্মীরা গুরুতর আহত হয়। এরমধ্যে ৮ জন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়।আরও বেশ কয়েকজন কর্মী চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর রাঙ্গামাটি সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় আমাদের মারা যাওয়া সদস্যদের পুড়ে যাওয়ার কারণে কারো মরদেহ শনাক্ত করা যাচ্ছে না। তবে আগুন নেভানোর কাজে মিঠু দেওয়ান ও নিপন চাকমা দায়িত্বরত ছিলেন এবং তাদের সাথে কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তারাও রয়েছে। তাদের পরিবারের সদস্যরা সেখানে গেছেন। হয়তো ডিএনএ পরীক্ষা শেষে তাদের শনাক্ত করা সম্ভব হবে এবং তারা মারা গেছেন কিনা তাও নিশ্চিত করা সম্ভব হবে।
মতিনি জানান, মিঠু দেওয়ান ফায়ার সার্ভিস কুমিরা শাখা আর নিপন চাকমা সীতাকুন্ড শাখায় লিডার হিসেবে কর্মরত ছিলেন।
মিঠু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বিকেল চারটায় জানান, ফায়ার সার্ভিস অফিস থেকে খবর দেয়ার পর রবিবার (৫ জুন) সকালে আমার ছোট ভাই ও খালা চট্টগ্রাম মেডিকেল গেছে। ফায়ার সার্ভিসের এক সদস্য আমাকে একটি ছবি পাঠিয়েছে, আমিও বলেছি এটাই আমার ভাই। আমার ভাইও তাকে শনাক্ত করতে পেরেছে। পরবর্তী কার্যক্রম শেষে তাকে রাঙ্গামাটি নিয়ে আসা হবে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এ হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
রোববার (৫ জুন) সকালে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.