সিংড়ায় মসজিদে মুয়াজ্জিনকে মারধর, আ'লীগ নেত্রীর স্বামী-ছেলে আটক!
নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় মসজিদে মুয়াজ্জিনকে মারধর, আ'লীগ নেত্রীর স্বামী-ছেলে আটক! নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে মুয়াজ্জিন ও এক মুসল্লিকে মারধরের ঘটনায় চৌগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা বেগমের ছেলে ও স্বামীকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (৩ জুলাই) সকালে পৃথক দুটি জায়গা থেকে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হল আ’লীগ নেত্রী হাসিনা বেগমের ছেলে হাবিব আরমান ও স্বামী আব্বাস আলী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টায় তুচ্ছ ঘটনা নিয়ে চৌগ্রাম কেন্দ্রীয় মসজিদের ভেতরে মুয়াজ্জিন নিজাম উদ্দিন (৭৫) কে মারধর শুরু করেন ইউনিয়ন আ’লীগ নেত্রীর ছেলে হাবিব আরমান। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার বড় ভাই মুসল্লি আকবর আলী কেও বেধরক পিটুনি দেয় আ’লীগ নেত্রীর ছেলে ও স্বজনরা। পরে মুসল্লিরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে আকবর আলীর অবস্থা গুরুত্বও হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, মসজিদের ভেতরে ডুকে মুয়াজ্জিন ও মুসল্লিকে মারধর একটা অমানবিক ঘটনা।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.