সিংড়ায় ভুয়া মেয়র আটক করে পুলিশে সোপর্দ!
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় ভুয়া মেয়র আটক করে পুলিশে সোপর্দ! নাটোরের সিংড়ায় মোস্তফা মন্ডল (৫০) নামে এক ভুয়া পৌর মেয়রকে আটক করা হয়। মঙ্গলবার তাকে উপজেলা ভুমি অফিস থেকে আটক করা হয়।
পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান আটক ওই ভুয়া পৌর মেয়রকে পুলিশে সোপর্দ করেন। আটক মোস্তফা মন্ডল উপজেলার বারইহাটি গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে।
জানা যায়, সিংড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলামকে বিভিন্ন সময় নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয়ে অবৈধভাবে ডিসিআর সাক্ষর ও পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেয়ার কথা বলে এবং বিভিন্নভাবে হুমকি দেয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে ০৭.০৪.২১ তারিখে তৎকালীন এসিল্যান্ড রকিবুল হাসানের সাক্ষর স্ক্যান করা নকল ডিসিআর নিয়ে ভূমি অফিসে এসে এসিল্যান্ডকে বারইহাটি মৌজায় ৫১ শতাংশ পুকুর তাকে দখল করে দেয়ার কথা বলে। ভুয়া ডিসিআর দেখে এসিল্যান্ডের সন্দেহ হলে অফিসের কাগজপত্র দেখে বুঝে এই ডিসিআর ভুয়া। এসময় তাকে আটক করে থানায় সোপর্দ করেন।
ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম বলেন, কিছুদিন যাবৎ তিনি নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয় দিয়ে অবৈধভাবে কাজ করার জন্য বলে। মঙ্গলবার সে নকল ডিসিআর নিয়ে অফিসে এসে পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেয়ার কথা বলে। তার কথাবার্তায় সন্দেহ হলে বিষয়টি এসিল্যান্ডকে জানালে তার ভুয়া পরিচয় জানা যায়।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান বলেন, ভুয়া মেয়র পরিচয় দিয়ে প্রতারণা ও নকল ডিসিআর তৈরি করার অপরাধে মোস্তফা মন্ডলকে আটক করে থানায় সোপর্দ করেছি। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এসিল্যান্ড মহোদয় একজনকে থানায় সোপর্দ করেছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.