সিংড়ায় ভাগ্নের রডের আঘাতে মামা খুন; ভাগ্নেসহ আটক ২!
নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় ভাগ্নের রডের আঘাতে মামা খুন; ভাগ্নেসহ আটক ২! বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়ায় ভাগ্নের লোহার রডের আঘাতে মামা খুন হয়েছে। নিহত ব্যক্তি শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখ এর ছেলে ছকির শেখ (৫৫)। তিনি পেশায় একজন কৃষক।
বুধবার (১২ অক্টোবর) মাগরিব নামাজের পরে উপজেলার নীলচড়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আব্দুর রহিম নামের একড়েকে গুরুত্বর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এই ঘটনার মূলহতা ভাগিনা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক অন্যজন হলো নিহতের বোন জামাই (ভগ্নিপতি) বরকত আলী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে বসত বাড়ির সামান্য জায়গা নিয়ে মামা ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বাদ মাগরিব মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগ্নের রডের আঘাতে ঘটনাস্থলে মামার মৃত্যু হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভাগ্নে আশরাফুল ইসলাম সহ দু’জনকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.