সিংড়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্র নিহত
নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্র নিহত। নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় বাপ্পি ওরফে কনক (১৯) ও আল আমিন (১৭) নামে মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্র নিহত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) নাটোর-বগুড়া মহাসড়কের নেংগুইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী ওরফে কনক সিংড়া উপজেলার কৃষ্ণপুর নওদাপাড়ার জনাব আলীর ছেলে এবং আল আমিন একই এলাকার জিন্নাহ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার নাটোর-বগুড়া মহাসড়কের নেংগুইন আমিনা ফিলিং স্টেশনের পশ্চিমে শুটকির আড়ৎ সংলগ্ন বামিহাল টু নাটোরগামী (ঢাকা মেট্রো ব ১১-৮১৭৬) মুক্ত বলাকা পরিবহণ নামে যাত্রীবাহী বাস বিপরীতমুখি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কৃষ্ণপুর নয়াদাপাড়া এলাকার বাপ্পি ওরফে কনক ও আল আমিনকে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পি ওরফে কনককে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাাতালে নেওয়ার পথে সে মারা যায়। হাইওয়ে পুলিশের উপ- পরিদর্শক জামিল জানান, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.