সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষক শাহীন আলীর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কুমিড়া ও একডালা বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকার শতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরী। পরে কুমিড়া রাস্তায় মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম, গ্রাম প্রধান রফিকুল ইসলাম, বাবু সরকার, মিলন হোসেন, আফজাল হোসেন, সালমা খাতুন প্রমূখ। বক্তারা অভিযুক্ত ধর্ষক শাহীন মাষ্টারের সর্বোচ্চ বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। তারা অভিযোগ করে বলেন, কুমিড়া গ্রাম সভাপতি শিক্ষক শাহীন আলী একজন লম্পট ও দুঃচরিহীন। মসজিদের পুকুর দখল এবং সাধারণ মানুষ তার নির্যাতনের শিকার। আর নারী কেলেঙ্কারির কারণে তাকে একাধিক বিয়েও করতে হয়েছে। দ্রুত ওই শিক্ষকের বিচার দাবি করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, শিক্ষক শাহিন আলী দীর্ঘদিন ধরে উপজেলা কুমিড়া গ্রামের ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই গৃহবধুর দিনমজুর স্বামী বিলে মাছ ধরতে গেলে ঘরে ডুকে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে শিক্ষক শাহিন আলী। এসময় গৃহবধুর চিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে ওই শিক্ষককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত শাহীন আলী উপজেলার পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুমিড়া গ্রাম সভাপতি ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, শিক্ষক শাহীন আলীর বিরুদ্ধে গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টায় একটি মামলা হয়েছে। জনতার পিটুনিতে আহত হওয়ায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে আদালতে প্রেরণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.