সিংড়ায় আ’লীগ কর্মীকে পিটিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা!
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় আ’লীগ কর্মীকে পিটিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা! নাটোরের সিংড়ায় মোঃ ইসলাম নামে এক আওয়ামীলীগ কর্মীকে বেধড়ক পিটিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার কলম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত আওয়ামীলীগ কর্মী ইসলাম কলম গ্রামের এরশাদ আলী মৃধার ছেলে এবং কলম বাজারের কসমেটিক ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আওয়ামীলীগ কর্মী মোঃ ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছেলের সাথে বাড়ি ফিরছেেলেন। পথে কলম বাজার এলাকায় প্রতিপক্ষরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল ভর্তি করা হয়েছে।
আহত আওয়ামীলীগ কর্মী ইসলাম বলেন, তার চাচা জাহাঙ্গীর হোসেনের দোকানের সামনে জোর করে আরেকটি দোকান বসানোর চেষ্টা করে ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রানা। আমি প্রতিবাদ করায় আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
স্থানীয় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, আহত ব্যবসায়ী একজন সক্রিয় আওয়ামীলীগ কর্মী। তার ওপর এভাবে হামলা দুঃখজনক বিষয়। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। সুস্থ্য হয়ে ফিরে এলে ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.