সিংড়ায় ডোবার পানিতে ডুবে শিশু ফাহিমের মৃত্যু!
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় ডোবার পানিতে ডুবে শিশু ফাহিমের মৃত্যু! নাটোরের সিংড়ায় ডোবার পানিতে ডুবে ফাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । রোববার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই গ্রামের রুবেল সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মকলেছুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, রোববার নিহতের বাবা রুবেল সরদার তার কর্মস্থল শালমারা দাখিল মাদ্রাসায় যায়। তার তিন বছর বয়সের ছেলে ফাহিম মায়ের সাথে খেলা করছিলো। খেলা করতে করতে সে দরজা দিয়ে বের হয়ে যায়। এ সময় বাড়ির পাশেই মসজিদ সংলগ্ন ডোবায় পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশু ফাহিম। তার মা বাড়িতে খোঁজাখুঁজি করে না পাওয়ায় বের হয়ে ডোবায় ফাহিমকে ভাসতে দেখেন। দ্রুত তাকে পানি থেকে তুলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফাহিম কে মৃত ঘোষনা করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.