সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ নিহত!
নিউজ ডেস্কঃ
সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ নিহত! নাটোরের সিংড়ায় দোকানের আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্ৰাম বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ কুমার (৪৫) কুমগ্ৰাম গ্রামের সুরেশ্বরের ছেলে বলে জানা গেছে।
ইতালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুমগ্রাম বাজারে জনৈক রাজ্জাক হুজুরের তালাবদ্ধ দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় অন্যদের সঙ্গে জগদীশও আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নেভানোর সময় দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জগদীশের গায়ে লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আহত অপর তিনজন হলেন, দোকান মালিক আব্দুর রাজ্জাক, মন্টু এবং আব্দুর রউফ। এদের মধ্যে দোকান মালিক আব্দুর রাজ্জাক হুজুরকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকান্ডের ঘটনায় বাজারের পাঁচটি দোকান ভস্মীভূত হয় বলেও জানান ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.