সারাদেশে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিক্ষোভ!
নাজমুল হোসেন, নিজস্ব ও আলমগির হোসেন, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
সারাদেশে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিক্ষোভ। ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর হামলা সহ সারাদেশে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঠাকুরগাঁও টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দর অংশ নেয়। মানববন্ধন শেষে চৌড়াস্তা থেকে একটি বিক্ষোভ করেন সাংবাদিকরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, সাবেক সভাপতি ফিরোজ আমিন সরকার, আহত সাংবাদিক আব্দুল লতিফ লিটু,সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব প্রমূখ। বক্তরা বলেন,রুহিয়ায় বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ কিন্তু সেখানে সাংবাদিক তার দ্বায়িত্ব পালন করতে গিয়ে আহত হলো। একটি দলের সমর্থকরা সাংবাদিকের উপর হামলা করলো। বার বার এভাবে সাংবাদিক আহত হবে তাকে মারপিট করা হবে কিন্তু কোন বিচার হবেনা তা মেনে নেবো না। আমরা চাই অবিলম্বে এসব সন্ত্রসীদের বের করে আইনের আওতায় আনা হোক। না হলে আগামাীতে আরো কঠোন আন্দোলন করবে জেলার সাংবাদিকরা। এর আগে ৩ সেপ্টেস্বর রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের একই দিনে পাল্টা পাল্টি কর্মসূচীর ডাক দেক। এসময় সেখানে দুই গ্রুপের
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.