সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ১৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট
ঢাকার সাভারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১৫-২০ জন ডাকাত মঙ্গলবার ভোর রাতে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া মহল্লায় ব্যবসায়ী শাজাহান মিয়ার বাড়িতে গ্রিল কেটে ডাকাতরা প্রবেশ করে। এরপর পরিবারের সবাইকে হাত-পা বেঁধে প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালায়।
ভুক্তভোগী ব্যবসায়ী শাজাহান জানান, ডাকাতরা আলমারি ভেঙে ব্যবসার জন্য রাখা নগদ ১৫ লাখ টাকা, প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে যায়। সকালে পরিবারের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.