সাপাহারে হিফয্ সমাপ্তকারী প্রথম শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে হিফয্ সমাপ্তকারী প্রথম শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত! নওগাঁর সাপাহার উপজেলার তাঁতইর বাখরপুর কওমী হাফেজিয়া সালাফিয়্যাহ মাদ্রাসায় হিফয সমাপ্তকারী প্রথম ছাত্রকে পাগড়ি প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠতি বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জবই হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহদল পাড়া বেগম হালিমা শিশু সদন নূরানী হাফেজিয়া ক্কওমী মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন, শিরন্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন, আলহাজ্ব মাওলানা নোমান আলী, তাঁতইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাওলানা মোঃ এরতাজ আলী, কোষাধ্যক্ষ মোঃ তোজাম্মেল হক, পাগড়ি প্রাপ্ত হাফেজ মোঃ আহমেদুল্লাহ সূফীর পিতা আবদুল আলিম সহ সকল অবিভাবকগণ। ওই মাদ্রাসা থেকে হিফয সমাপ্তকারী প্রথম শিক্ষার্থী হাফেজ মোঃ আহমেদুল্লাহ সূফীর ভবিষ্যৎ সফলতা এবং দেশ, জাঁতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.