
নওগাঁর সাপাহারে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করা হয়।
পরে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অপরাধে আটককৃতদের মধ্যে দুইজনকে এক মাস করে এবং অপর দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলা সদরের শিমুলতলী পাড়ার ফজলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৫০) ও তার ছেলে সুলতান মাহমুদ, করলডাঙ্গা পাড়ার ফজলুর রহমানের ছেলে সানাউল (৪৫) এবং সাহেব বাজার এলাকার গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান (৩১)।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.