
নওগাঁর সাপাহারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবার সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩৯৫ জন উপকারভোগীর মাঝে ঈদ সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ২০০টি শাড়ি, ৩০টি থ্রি-পিস, ১৫০ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা নগদ অর্থ এবং ১৫টি হাজী রুমাল প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে। সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ যথাযথ নিয়মে ও সুষমভাবে বিতরণ নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.