সাপাহারে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর উদ্বোধন
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে তিনদিন ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ এবং শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মে) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন গোয়ালা ইউপি চেয়ারম্যান কামারুজ্জামান, পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাষ্টার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সাজেদুল আলম, সমাজসেবক আলহাজ্ব নুরুল হক মাস্টার সহ আরো অনেকে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.