
নওগাঁর সাপাহারে চলতি আম মৌসুমে বাজারে আসা আমবোঝাই যানবাহন থেকে অবৈধভাবে ‘আম তোলা’র নামে চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার উপজেলার আমবাজারে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), সাপাহার উপজেলার প্রফেসরপাড়া এলাকার বিদেশি লাল বাঁশফোড়ের ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. নাইম ইসলাম (২২), প্রফেসরপাড়া এলাকার মৃত মানা লালের ছেলে সপেন বাঁশফোড় (৫০) এবং একই এলাকার গণেশের ছেলে জয় বাঁশফোড় (২২)।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা। তারা বাজারে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.