সাতক্ষীরায় ৩২টি পাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ফজলে রাব্বীঃ
সাতক্ষীরায় ৩২টি পাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। সাতক্ষীরার তালা উপজেলায় বিবিসিএফ এর সদস্য সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের সহযোগিতায় বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট, ঢাকার অভিযানে ৩২টি পাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট ঢাকা'র পরিচালক এ এস এম জহির উদ্দিন আকনের দিক নির্দেশনায় ও বণ্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিকের তত্তাবধানে বিবিসিএফ সদস্য সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের সহযোগিতায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি, মাগুরা, জালালপুর ও কুমিরা ইউনিয়নের ইসলামকাটি, নাংলা, পরানপুর, চাঁদপুর, চারিখাদা ও জেঠুয়া গ্রামের শিকারীদের নিকট থেকে ১৪টি ঘুঘু ও ১৮টি শালিক পাখি উদ্ধারসহ অসংখ্য খাঁচা-ফাঁদসহ বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার ও ধবংস করা হয়।
পাখি উদ্ধার ও অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট সদস্য শেখ জসিম, ওয়াইল্ডলাইফ মিশনের রাশেদ বিশ্বাস, রেদোয়ান শেখ, সেলিম শেখ, ইউনুস আলি, শিমুল গাজীসহ প্রমূখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.