
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহ নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (৩ এপ্রিল) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ঘটনা ঘটে।
নিহত হাফিজ উল্লাহ উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ করে জসিম নামের এক যুবক মসজিদের ভেতরে প্রবেশ করে হামলা চালায়। প্রথমে তিনি বাহার মিয়া নামে এক মুসল্লির ওপর আঘাত করেন। পরে বাহার মিয়া বাইরে চলে গেলে হামলাকারী হাফিজ উল্লার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩০ বছরের জসিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.