
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ধারাবাহিক অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। একই সঙ্গে আটক করা হয়েছে একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারীরা ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিভিন্ন পণ্য এবং গরু পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে।
এ দুই দিনের অভিযানে জব্দ করা পণ্যের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে। চোরাচালান বন্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.