
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ টাকার চোরাচালানি মদ ও অন্যান্য মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৪ জানুয়ারি) রাতে পরিচালিত অভিযানে শেরপুরের ঝিনাইগাতী এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকা থেকে ১০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এছাড়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া সীমান্ত এলাকা থেকে ৭টি ভারতীয় কম্বল এবং ৩৪০ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.