শেরপুরে যৌথ অভিযানে ৬লাখ টাকার পলিথিন জব্দ
শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২ হাজার ৮ শত কেজি পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় একটি রাইস মিলের গোডাউনের তালা ভেঙ্গে এসব পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক একটি দল অভিযান চালায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার একটি রাইস মিলে। এসময় গোডাউনের তালা ভেঙ্গে নিষিদ্ধ ২ হাজার ৮ শত কেজি পলিথিন জব্দ করা হয়। সেইসাথে এই ব্যবসার সাথে জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করে ১০ হাজার টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।কিন্তু নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির মূলহোতা এরশাদ আলী অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায়।
সূত্র জানায়, জেলায় নিষিদ্ধ পলিথিন বিক্রির মূল হোতা এরশাদ আলীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা সহ সে একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.