শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার!
শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মজনু মিয়া (৫৪) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য (সার্জেন্ট) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে উত্তেজনা সৃষ্টি করে। রোববার (১৫ জুন) বেলা ১১ টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের হাউড়া বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সদর উপজেলার সাপমারী কামারবাড়ি এলাকার বাসিন্দা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজনু মিয়া মোটরসাইকেলে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঢাকাগামী শাম্মী ডিলাক্স বাসটি তাঁকে চাপা দেয় এবং প্রায় ৩০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এবং শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.আব্দুল করিম জানান,"দুর্ঘটনার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.