শেরপুরে বিদ্যুতের ছেড়া তারে দুই জনের মৃত্যু!
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০)তার ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৫)। ঘটনাটি ঘটেছে আজ সন্ধায় উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়,ভয়ংকর রেমালের প্রভাবে ঝড়ো হাওয়ায় শেরপুরের নকলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ এর একটি পিলার থেকে তার ছিরে যায় মাটিতে পড়ে যায়। দুইদিন পর আজ বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছেড়া তারে বিদ্যুতায়িত হয়। আজ সন্ধায় ওই তারে ফিরোজ মিয়া জড়িয়ে পড়ে। তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার এগিয়ে আসলে সেও ওই একই তারে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের ঘটনার নিশ্চিত করে জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.