শেরপুরে বন্যার্তদের মাঝে বিএনপি সাবেক এমপির খাদ্যসামগ্রী বিতরণ
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০ টি গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ অবস্থায় শনিবার (৫ অক্টোবর) উপজেলার সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৩০০ জনের মাঝে নগদ ১ লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান রুপন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মান্না প্রমুখ।শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এ সময় সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী ও তারেক জিয়ার জন্যে দোয়া কামনা করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.