শেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুর পৌর শহরের নওহাটা এলাকা হতে লক্ষাধিক টাকা মূল্যের নেশা জাতীয় ইনজেকশনসহ আফজাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৮ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাতে শেরপুর পৌর শহরের নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ বোতল নেশা জাতীয় ইনজেকশন (Buprenorphine Injection I.P. 2ml) সহ আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১ লক্ষ ৪৭ হাজার ৫ শত টাকা। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আফজাল হোসেনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.