শেরপুরের শ্রীবরদীতে বালু খেকোদের হামলায় জুলাইযোদ্ধা আহত
শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনকে বালু পাচারের খবর দেয়ায় হামলা শিকার হয়েছেন আরিফ রেজা নামে এক জুলাইযোদ্ধা। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া ও শয়তানবাজারের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জুলাইযোদ্ধা আরিফ রেজার ভাষ্যমতে জনা গেছে, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে কর্ণঝোড়া এলাকায় ঘুরতে যান আরিফ। ওই সময় কর্ণঝোড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং তা পাচারের বিষয়টি দেখতে পেয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডকে বিষয়টি জানান। এসময় স্থানীয় বালুখেকো বিপ্লব, রুমান, রমজানসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল আরিফের ওপর হামলা চালায়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করে।
আহত আরিফ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শরীরে অসংখ্য ছররা বুলেট আঘাত করে। সেগুলো বহন করেই চলছিল এই আরিফ। তার মধ্যেই এবার বালু খেকোরা আমার বুকে এলোপাতাড়ি লাথি মেরে মারাক্তক ভাবে আহত করেছে। তাহলে আমাদের অর্জিত নতুন স্বাধীনতার এই ফলাফল?
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত এই ঘটনায় লিখিত কোন অভিযোগ পাওয়া যাইনি।এরপরেও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.