শেরপুরের ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শেরপুরের ঝিনাইগাতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. হামিদুল (১৯)।
রবিবার (৯ নভেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ব্রীজ রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার ৪০০ টাকা।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে, বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.