শাহজাদপুরে শিক্ষাবিদ ও কবি নাছিম উদ্দিন মালিথা'র মৃত্যুবার্ষিকী পালিত!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে শিক্ষাবিদ ও কবি নাছিম উদ্দিন মালিথা'র মৃত্যুবার্ষিকী পালিত! সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষার অগ্রসরে যার অসামান্য অবদান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একজন সৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) সকালে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদ এক অনুষ্ঠানমালার আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড ওয়ারেছিয়া কবরস্থানে প্রফেসর নাছিমউদ্দিন মালিথার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ. আরিফুর রহমান মন্ডল, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. নূর আলম, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী প্রমূখ।
প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদ এর আহ্বায়ক শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রফিক এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর নাছিমউদ্দিন মালিথার ছেলে চকর মালিথা, মেয়ে বৃষ্টি মালিথাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.