শাহজাদপুরে মাসকালাই বীজ ও সার বিতরণের উদ্বোধন
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
শাহজাদপুরে মাসকালাই বীজ ও সার বিতরণের উদ্বোধন। শাহজাদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২ মৌসুমে মাসকালাই উৎপাদনের লক্ষ্যে স্থানীয়, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালামের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কাজ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-২ মৌসুমে উপজেলায় বিনামূল্যে ৩ হাজার ২০ জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এম ও পি সার বিতরণ করা হবে।
উক্ত বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, কৃষি সম্প্রসারণ অফিসার এহসানুল হক ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন- বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি ও কৃষকদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের প্রতিটি কৃষককে সব ধরনের সহযোগিতা করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.