প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২২, ৪:৪৪ পি.এম
শাহজাদপুরে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার!

শাহজাদপুরে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার! সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ২দিন পর করতোয়া নদী হতে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মনির হোসেন (১৮) শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া মহল্লার সাইকেল মেকার হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করতো।
নিহতের ফুপাতো ভাই শাহজাদপুর পৌরসভার কম্পিউটার অপারেটর ইমরান হোসেন জানান, মনির হোসেন (১৮) গত বৃহস্পতিবার দুপুরে খেয়ে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি।
শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীর রুপপুরে তার মরদেহ নদীর ভেসে থাকা দেখে ওদের বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশ অবহিত হয়ে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এদিকে স্বজনদের আহাজারি ও কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। নিহতের মরদেহ দেখতে শত শত নারী-পুরুষ ও শিশুরা ভিড় জমিয়েছে নদী পাড়ে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, মরদেহ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.